রাকিব হাসান সাগর। নারায়ণগঞ্জ প্রতিনিধি |
[৯ ফেব্রুয়ারী রোজ রবিবার]
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে প্রচারণার শেষ সময়ে এসে মাঠ চষে বেড়াচ্ছেন নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় ১ নং ওয়ার্ডের রাজপথ এখন প্রচার-প্রচারণায় সরগরম। আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে ওয়ার্ড যুবদল নেতা ইফসান জুনায়েদ এবং আশেক মাহমুদ সোহেলের নেতৃত্বে বিশাল এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
সকাল থেকেই ১ নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি ও পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন যুবদল নেতৃবৃন্দ। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের প্রার্থীর সালাম পৌঁছে দেন ইফসান জুনায়েদ। তিনি বলেন, “জনগণ আজ পরিবর্তনের অপেক্ষায়। আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের হাত ধরে আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর।”
প্রচারণার সময় আশেক মাহমুদ সোহেলকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়। তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন:
”মানুষের ভালোবাসা আর ধানের শীষের প্রতি তাদের আবেগ দেখে আমরা নিশ্চিত যে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে বিশাল ভোটের ব্যবধানে আমরা জয়ী হবো।”
প্রচারণা চলাকালীন এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীণ ভোটারদের সাথে কুশল বিনিময় এবং তরুণ ভোটারদের মাঝে দেশ গড়ার প্রত্যয় নিয়ে ভোটারদের আশ্বস্ত করেন এই দুই নেতা। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ১ নং ওয়ার্ডে ধানের শীষের গণজোয়ার দৃশ্যমান হচ্ছে।

