আন্তর্জাতিক:
২০২৬ সালে চীন আয়োজন করবে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের সম্মেলন। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু সাক্ষাৎকারে বলেছেন, ২০২৬ সালকে ‘এপেক চীন বর্ষ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ সম্মেলনের প্রতিপাদ্য হবে ‘একসঙ্গে সমৃদ্ধির জন্য একটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলা’।
মা চাওসু বলেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ও নিরাপত্তার চ্যালেঞ্জে রয়েছে। এমন সময় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। চীনের এই সম্মেলন আয়োজনের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা সম্ভব হবে।
এপেক সিনিয়র অফিসিয়ালস মিটিং-এর সভাপতি ছেন সু জানান, চীন এবার তৃতীয়বারের মতো এপেক সম্মেলন করছে। এর আগে ২০০১ ও ২০১৪ সালে আয়োজিত সম্মেলনগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।
চীনে সারা বছর প্রায় ৩০০টি সভা ও কার্যক্রম হবে। প্রথম সভা ১-১০ ফেব্রুয়ারি কুয়াংচৌতে, পরবর্তী সভা মে মাসে শাংহাই এবং আগস্টে তালিয়ানে অনুষ্ঠিত হবে।
তথ্য ও ছবি: জেনিফার-নাহার,সিনহুয়া।

