গাইবান্ধা প্রতিনিধি, মোঃ মোনারুল ইসলাম
গাইবান্ধা সদর থানা বিএনপির আয়োজনে দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী জনসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এটি ছিল শেষ নির্বাচনী সভা, তাই সভাকে কেন্দ্র করে দুপুর থেকেই মাঠে আশেপাশের ইউনিয়ন থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে।
সভায় প্রধান অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-০২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব আনিসুজ্জামান খান বাবু।
সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোসারফ হোসেন বাবু। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকছুদার রহমান।
সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা বলেন,বাবু মিয়ার নেতৃত্বেই গাইবান্ধার উন্নয়ন ও পরিবর্তন সম্ভব। ধানের শীষের বিজয়ই জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে।
এ সময় বক্তারা ধানের শীষের পক্ষে বাবু মিয়ার ভোট কামন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান খান বাবু বলেন,গাইবান্ধার মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে।গাইবান্ধার উন্নয়ন উপেক্ষিত ছিল অনেকদিন। আপনাদের সঙ্গে নিয়ে উন্নয়ন, কর্মসংস্থান এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে চাই।জনগণ আমাকে সুযোগ দিলে কর্মসংস্থান, অবকাঠামো ও সেবাখাতে দৃশ্যমান পরিবর্তন আনতে কাজ করবো । আমি বিশ্বাস করি, জনগণ ধানের শীষকে জয়ী করবে ইনশাআল্লাহ।
গাইবান্ধা সদরে নির্বাচনের আগে বিএনপির এটিই ছিল শেষ বড় নির্বাচনী জনসভা। ।

