আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডেসোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে১১ দলীয় ঐক্য জোট সমর্থিত মুন্সীগঞ্জ–২ আসনের এমপি প্রার্থী
জনাব মাজেদুল ইসলাম।শাপলা কলি প্রতীকের পক্ষে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবেএকটি বিশাল রেলি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
রেলিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেস্থানীয় বাজার ও জনবহুল এলাকায় সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।পথসভায় বক্তব্যে প্রার্থী মাজেদুল ইসলাম বলেন,জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর টেকসই সমাধানে কাজ করবেন।
রেলি ও পথসভায় উপস্থিত ছিলেন লৌহজং থানা এনসিপির প্রধান সমন্বয়ক জনাব দেওয়ান মোঃ হাবিবুল্লাহ আতহারি।এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর জনাব তপন স্যার,জনাব মোঃ সোহাগ,মোঃ আমিনুল ইসলাম,বিল্লাল হোসেনসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন নাজমুল হাসান,মিরাজ হোসেন,
হাফেজ মাওলানা হুজাইফা তুতন,হাসান মাহমুদ,
ইমাম হোসাইন,সিয়াম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে মাজেদুল ইসলাম সাধারণ মানুষের
বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেনএবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এ সময় তিনি নদীভাঙন রোধে দ্রুত টেকসই ও শক্ত বাঁধ নির্মাণের সিদ্ধান্তের কথাও জানান।রেলি ও গণসংযোগে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নির্বাচনী মাঠে শাপলা কলি প্রতীকের পক্ষে উৎসাহ ও জনসমর্থনের ইতিবাচক বার্তা দেয়।

