হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মহড়াটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এর আগে কুষ্টিয়ার রির্টার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো, ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, ‘জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন ও গণভোটে যেন ভোটাররা নিরবচ্ছিন্ন নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য যৌথবাহিনী কাজ করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
জেলার চারটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন। মোট ভোটকেন্দ্র ৫৯৯টিতে ভোট গ্রহণ চলবে। এর মধ্যে ১২৫ টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে।
মহড়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন।
পরে দিনব্যাপী সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়।

