• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোবিন্দগঞ্জ থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি 

     swadhinshomoy 
    10th Feb 2026 5:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আশরাফুল ইসলাম গাইবান্ধা উপজেলা প্রতিনিধি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে তৎপর রয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

    নির্বাচনকালীন সময় যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নানা প্রস্তুতিমূলক ব্যবস্থা।

    নিয়মিত টহল জোরদার করা হয়েছে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, ভোটকেন্দ্র এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধীদের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে।

    গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান,নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন,নাশকতা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    নির্বাচনকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে

    থানা পুলিশ আরও জানায়, সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে নিকটস্থ পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

    প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় ভোটারদের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728