• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারীর ডিমলা উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

     swadhinshomoy 
    11th Feb 2026 3:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    জেলা প্রতিনিধ
    আল মিরাজ
    সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

    ব্রিফিং প্যারেডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। নির্বাচনী দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের সহযোগিতা, নিরপেক্ষতা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    আনসার ও ভিডিপি বাহিনী নির্বাচনকালীন সময়ে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের দায়িত্বশীল ও পেশাদার আচরণই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সহায়ক হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

    ব্রিফিং প্যারেডে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী অফিসার, জনাব মোঃ ইমরানুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং নির্বাচনী দায়িত্ব পালনে তারা আরও দক্ষ ও সজাগ ভূমিকা রাখতে পারবেন।

    দিনব্যাপী এই ব্রিফিং প্যারেড সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারী সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728