আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি
বরিশালে অধ্যয়নরত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (MUSA), বরিশাল’-এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একইসাথে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ এবং উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন মেধাবী ছাত্রনেতৃবৃন্দ। কমিটির উল্লেখযোগ্য কয়েকজনের
সভাপতি: গোলাম সাব্বির খান, ব্রজমোহন (বিএম) কলেজ
সিনিয়র সহ-সভাপতি: ইমরান হোসেন, সরকারি হাতেম আলী কলেজ
সহ-সভাপতি : মাসুম বিল্লাহ সরকারি হাতেম আলী কলেজ।
সাধারণ সম্পাদক : সাব্বির শিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়।
যুগ্ম সাধারণ সম্পাদক : মিফতাহুল হাসান নিলয় বরিশাল বিশ্ববিদ্যালয়।
সাংগঠনিক সম্পাদক : মোস্তাফিজুর রহমান শাকিল, বরিশাল পলিটেকনিক।
দপ্তর সম্পাদক: ইমরান হোসেন সৌরভ, ব্রজমোহন (বিএম) কলেজ।
প্রচার সম্পাদক : আশরাফুল ইসলাম আবির আইডিয়াল পলিটেকনিক
কোষাধ্যক্ষ :রাকিবুল ইসলাম বরিশাল পলিটেকনিক
বিভাগীয় ও অন্যান্য দায়িত্ব
সংগঠনটিকে আরও গতিশীল করতে বিভিন্ন বিভাগীয় সম্পাদক পদ পূরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন:
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আল নুহেন (অমৃত লাল দে কলেজ)
ধর্ম বিষয়ক সম্পাদক: মো: রেজাউল ইসলাম (আলেকান্দা সরকারি কলেজ)
নারী বিষয়ক সম্পাদক: সাদিয়া খান তমা (বিএম কলেজ)
আইন বিষয়ক সম্পাদক: তামিম ইকবাল (বরিশাল পলিটেকনিক)
সাংস্কৃতিক সম্পাদক: মো: ফয়সাল (বিএম কলেজ)
সভাপতি গোলাম সাব্বির খান বলেন, মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করা এবং তাদের শিক্ষাগত ও সামাজিক অগ্রযাত্রায় সহযোগিতা করা। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মির্জাগঞ্জের শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
সাধারণ সম্পাদক সাব্বির শিকদার বলেন,
মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম।
নবগঠিত কমিটির মাধ্যমে আমরা এই কার্যক্রমগুলোকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করতে চাই। Secretary হিসেবে আমার লক্ষ্য থাকবে স্বচ্ছতা, নিয়মতান্ত্রিকতা ও টিমওয়ার্কের মাধ্যমে সংগঠনকে একটি কার্যকর সামাজিক শক্তিতে রূপ দেওয়া। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত সহযোগিতায় আমরা মির্জাগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আশাবাদী ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।”
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ দিন ধরে বরিশালে অবস্থানরত মির্জাগঞ্জের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা শিক্ষার্থীদের কল্যাণে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব অটুট রাখতে আগামী দিনে আরও জোরালো ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠান শেষে নতুন ও পুরাতন কমিটির সদস্যরা সম্মিলিতভাবে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

