• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ২০২৬ সালের ভোটযুদ্ধে ঈদের আমেজ, মানিকগঞ্জ-১ আসনে নির্বাচনী ছুটিতে ঘরমুখো মানুষের ঢল 

     swadhinshomoy 
    11th Feb 2026 4:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম,
    দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মানিকগঞ্জ-১ আসনজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। টানা পাঁচ দিনের সরকারি ছুটিকে ঘিরে ঈদের মতোই ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
    নির্বাচনের দীর্ঘ ছুটিতে অনেকেই পরিবার-পরিজনের টানে গ্রামে ফিরছেন। দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে প্রবাসী ও কর্মজীবী ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে বিশেষ আগ্রহ ও উচ্ছ্বাস। ঈদের সময় যেমন যানবাহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে মানুষ বাসের ছাদে বা ট্রাকে করেও বাড়ি ফেরে, ঠিক তেমনই চিত্র দেখা গেছে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়।
    দৌলতপুর বাজার বাসস্ট্যান্ড, ঘিওর বাসস্ট্যান্ড ও আরিচা ঘাট এলাকায় ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। দৌলতপুর বাজার বাসস্ট্যান্ডে কথা হলে কয়েকজন ভোটার ‘দৈনিক স্বাধীন সময়’-কে বলেন,
    “আমরা ঈদের আনন্দের মতোই ভোটের আনন্দ উপভোগ করছি। গাবতলী বাস টার্মিনাল থেকে অতিরিক্ত ভাড়া দিয়েই এসেছি। ভোট দেব, আবার আপনজনদের সাথেও দেখা হবে—এক ঢিলে দুই পাখি শিকার।”
    মানিকগঞ্জ-১ আসনটি দৌলতপুর, ঘিওর ও শিবালয়—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৭ হাজার ৯৬২ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৩১৮ জন এবং হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছেন ৪ জন। মোট ১৭৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
    এই বিপুলসংখ্যক ভোটারের সমর্থন পেতে মাঠে রয়েছেন সাতজন প্রার্থী। তারা হলেন—
    ১. এস. এ. জিন্নাহ কবির — ধানের শীষ প্রতীক (বিএনপি সমর্থিত)
    ২. মো. তোজাম্মেল হক (তোজা) — ঘোড়া প্রতীক (স্বতন্ত্র)
    ৩. মো. আবু বকর সিদ্দিক — দাঁড়িপাল্লা প্রতীক (জামায়াত সমর্থিত)
    ৪. মোহাম্মদ ইলিয়াস হোসেন — ট্রাক প্রতীক
    ৫. মোহাম্মদ শাহজাহান খান — কলম প্রতীক
    ৬. মো. আব্দুল আলী বেপারী — হরিণ প্রতীক
    ৭. মো. খোরশেদ আলম — হাতপাখা প্রতীক
    তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূল ভোটের লড়াই হবে ধানের শীষ, ঘোড়া ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে। তিন পক্ষই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।
    এখন দেখার বিষয়, আগামী ১২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ-১ আসনের ভোটাররা কাকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব করাবেন?।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728