উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছ। মাদারীপুর-৩ আসনে ভোটারদের উপস্থিতি এবং ভোটগ্রহণ সবচেয়ে বেশি ছিলো।
মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী “আনিসুর রহমান তালুকদার খোকন” ৯৬,১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪,৬৪৬ ভোট।
এছাড়া এ আসনটিতে আরো ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আজিজুল হক পেয়েছে ১৩,০৫৮ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি,এস,সি) প্রার্থী নিতাই চক্রবর্তী পেয়েছে ২,৫০৭ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছে ৩৫৩ ভোট।
উল্লেখ মাদারীপুর-১ আসনে ১১ দলীয় জোটের সাইদ উদ্দিন আহমেদ হানজালা এবং মাদারীপর-২ আসনে বিএনপির জাহান্দার আলী জাহান বিজয় লাভ করেন।
তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই মাদারীপুর-৩ (কালকিনি,ডাসার,আংশিক মাদারীপুর) আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

