• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বগুড়া-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই ধানের শীষের আব্দুল মহিত তালুকদার বিজয়ী 

     swadhinshomoy 
    14th Feb 2026 11:26 am  |  অনলাইন সংস্করণ Print

    এনামুল আদমদীঘি প্রতিনিধি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ২৬ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ১ হাজার ৭৭১ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট।

    বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীর সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

    উল্লেখ্য, বগুড়া-৩ আসনে মোট ১১৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে আদমদীঘি উপজেলায় ৬১টি এবং দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্র স্থাপন করা হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728