• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দিনাজপুর-৬ আসনে নবনির্বাচিত এমপির সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ 

     swadhinshomoy 
    14th Feb 2026 11:58 am  |  অনলাইন সংস্করণ Print

    তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা যাওয়ার প্রাক্কালে বিরামপুরে নবনির্বাচিত এমপির ছোট ভাইয়ের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন। উভয় নেতা চার উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
    বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে হাকিমপুর উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল ইসলাম বলেন, “নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয়েছে। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।”
    এ সময় দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, বিরামপুর ও হাকিমপুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের ১৯৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল ও পোস্টাল ব্যালট মিলিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম পান ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728