• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুরে ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী 

     swadhinshomoy 
    14th Feb 2026 1:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুর রহমান, গাজীপুর:

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিজয়ী হয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং একটি আসনে জয় পেয়েছে জামায়াত মনোনীত প্রার্থী। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেছেন, গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, গাজীপুর-১ আসনে বিজয়ী হয়েছেন, বিএনপির প্রার্থী মো: মজিবুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন মোট ২ লাখ ৮ হাজার ৬৮৮টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোঃ শাহ আলম বকশি। তিনি ভোট পেয়েছেন এক লক্ষ ৪৯ হাজার ৪৫৩ টি।

    এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছিলেন। এ আসনে মোট ভোটার ৭ লাখ ২০ হাজার ৯৩৭ টি। এখানে ৫৩.০২ ভাগ ভোট পড়েছে।

    গাজীপুর দুই আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ভোট পেয়েছেন এক লক্ষ ৮৮ হাজার ৬০৬টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রার্থী আলী নাসের খান। তিনি শাপলা প্রতীকে ভোট পেয়েছেন এক লক্ষ ৪০ হাজার ৯৫০ টি

    এটি সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটারের সংসদীয় আসন। মোট ভোটার ৮ লক্ষ ৪ হাজার ৩৩৩ টি। তাদের মধ্যে মোট ৪৪ দশমিক ৬৯ ভাগ ভোট পড়েছে।

    গাজীপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ভোট পেয়েছেন এক লক্ষ ৬২ হাজার ৩৪৩টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আহসানুল হক। তিনি রিকশা প্রতীকে ভোট পেয়েছেন এক লক্ষ ৫৩৯ টি।

    আসনের মোট ভোটার ৫ লক্ষ ২৭ হাজার ৩৬৯ টি। তাদের মধ্যে ৫৭ দশমিক ৬৪ ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।

    গাজীপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইয়ুবী। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ এক হাজার ৭৭৯টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন, ৯০ হাজার ৩৯০টি।

    এখানে মোট ভোটার ৩ লক্ষ ৩০ হাজার ৯৭৭টি। তাদের মধ্যে ৬১.৬৫ ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।

    গাজীপুর ৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ৩৩ হাজার ৮৬৯ টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত মনোনীত প্রার্থী মোঃ খায়রুল হাসান। তিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৮ হাজার ১২৩ টি।

    এ আসনে মোট ভোটার ৩ হাজার ৬৪৩ টি। তাদের মধ্যে ৬৪.৮৩ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকালে ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সহকারী রিটার্ণিং কর্মকর্তাগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিজয় প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728