• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনী-৩ বিজয়ের পর আবদুল আউয়াল মিন্টু বলেন কৃষিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে 

     swadhinshomoy 
    14th Feb 2026 4:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    শহীদুল ইসলাম মামুন সোনাগাজী ফেনী প্রতিনিধি :

    ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, চরাঞ্চলে জমির পরিমাণ বাড়ছে এবং এসব জমিকে পুরোপুরি উৎপাদনশীল করতে কৃষিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কোনো আবাদযোগ্য জমি যেন খালি না থাকে, সে বিষয়ে নজর রাখা হবে এবং কৃষকের উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা করা হবে।

    গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, তার প্রথম কাজ হবে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করা। সাধারণ জনগণ ও দলীয় নেতৃত্বের সঙ্গে বসে অগ্রাধিকারভিত্তিক সমস্যা তালিকা করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনী প্রচারণার সময় মানুষের কাছ থেকে পাওয়া দাবিগুলোর মধ্যে রয়েছে— লোকালয়ে নোনাপানি প্রবাহে বাঁধা, নদী ভাঙ্গন ঠেকানো ও বাঁকা নদী সোজা করণের জন্য মুসাপুর রেগুলেটর নির্মাণ, কাজিরহাট স্লুইস গেট নির্মাণ এবং এলাকাবাসী দীর্ঘদিনের দাবি গ্যাস সংযোগ স্থাপন। এসব স্থানীয় সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হবে।

    তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ের প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, কৃষিতে উৎপাদন বৃদ্ধি, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং লালপোল ফ্লাইওভার নির্মাণের বিষয়ও তার পরিকল্পনায় রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দাবি-দাওয়া লিপিবদ্ধ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।

    আল্লাহর রহমতে জনগণের ভোটে পাওয়া দায়িত্ব যথাযথভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার এর রুহের মাগফিরাত কামনা এবং তারেক রহমান এর সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া করার আহ্বান জানান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলেন।

    নির্বাচিত সাংদকে জনগণ সমস্যা ও অভিযোগ জানাতে কাছে পাবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সোনাগাজী ও দাগনভূঞা দুই উপজেলায় পৃথক দুটি কার্যালয় চালু করা হবে। প্রতি মাসে তিন দিন করে সময় দিয়ে সরাসরি মানুষের সমস্যা ও অভিযোগ শোনা হবে। প্রতিটি কার্যালয়ে মুসলিম, হিন্দু ও প্রবাসীদের সমস্যা শুনতে আলাদা প্রতিনিধিও রাখা হবে।

    এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, সাবেক পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, কেন্দ্রীয় যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব রাসেল হামিদি উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728