উজ্জ্বল চন্দ্র মন্ডল, মাদারীপুর।
১২ই ফেব্রুয়ারী ২০২৬ ইং অনুষ্ঠিত হয়ে গেল “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট”। উক্ত নির্বাচনে সারাদেশে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
শনিবার (১৪/০২/২৬ইং) এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্তমান নবনিযুক্ত চেয়ারম্যান “জনাব তারেক রহমান” এর সাথে সাক্ষাৎ ও একান্ত আলাপ করেন মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও আংশিক মাদারীপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
সূত্রমতে জানা যায়, এই সাক্ষাৎ ছিল পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, দিকনির্দেশনা ও আগামীর পথচলা নিয়ে গঠনমূলক আলোচনার অংশ।
জনাব আনিসুর রহমান তালুকদার খোকন আশাবাদ ব্যক্ত করেন, ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা ও প্রত্যক্ষ ভোটের শক্তিকে সাথে নিয়েই সমন্বিত উদ্যোগে গড়ে উঠবে “আগামীর বাংলাদেশ”। নবগঠিত সরকার এ উদ্দেশ্যেই জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।

