(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহকে সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণসংবর্ধনা দিয়েছেন।
শনিবার ১৪ ফেব্রুয়ারী বেলা ১১টায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার নিমতলা মডান গ্রীন সিটির সামনে এ গণসংবর্ধনা
এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান কুট্টি, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম অহিদসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

