মোঃ ফারুক হোসনে।
জয়পুরহাট-এর রাজনৈতিক অঙ্গনে নবউদ্দীপনার আবহে জয়পুরহাট-২ আসনের ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল বারী-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে জেলা যুবদলের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা যুবদলের ২ নম্বর সদস্য ও সাবেক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এফতাদুল হক, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রাসেল তালুকদারসহ জেলা ও উপজেলা যুবদলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপি আব্দুল বারির হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সফল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, জনগণের ভালোবাসা ও সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে জয়পুরহাট-২ আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জবাবে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আব্দুল বারী জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এই বিজয় কোনো একক ব্যক্তির নয়; এটি জনগণ ও দলীয় নেতাকর্মীদের সম্মিলিত অর্জন।
সবাইকে সঙ্গে নিয়ে আমি জয়পুরহাট-২ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে চাই।
সৌজন্য সাক্ষাৎ শেষে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, যুবসমাজকে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

