• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন 

     swadhinshomoy 
    16th Feb 2026 11:51 am  |  অনলাইন সংস্করণ Print

    রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

    রামগঞ্জ প্রেস ক্লাব-এর দ্বিবার্ষিক (২০২৬–২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে।

    রবিবার (১৫ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

    নির্বাচনে সভাপতি পদে আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে রাজু হোসেন নির্বাচিত হয়েছেন।

    অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি, জাকির হোসেন পাটোয়ারী ও পাটোয়ারী হোসেন শরীফ
    যুগ্ম সাধারণ সম্পাদক, শাহ-আলম, সহ-সাধারণ সম্পাদক, ইকবাল খন্দকার শান্ত, কোষাধ্যক্ষ, পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক, কনক মজুমদার, কার্যনির্বাহী সদস্য, আব্দুর রহমান, মাসুদ রানা মনি ও আফরোজা আক্তার রাঙ্গা।

    নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

    নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728