• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুরাতন কাচারি এলাকায় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর অভিযান 

     swadhinshomoy 
    16th Feb 2026 3:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুন্সিগঞ্জ প্রতিনিধি

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর উদ্যোগে আজ (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়

    অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকির পাশাপাশি ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়।

    মনিটরিংকালে আসলাম সুইটস এন্ড বেকারি-এর শোরুমে দেখা যায়, মূল্য তালিকায় উল্লেখিত দামের চেয়ে বেশি দামে ফাস্টফুড আইটেম বিক্রি করা হচ্ছে। এ অনিয়মের দায়ে শোরুম ম্যানেজার মোহাম্মদ ইকরামকে ৪,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রির কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

    অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ সামির হোসাইন সিয়াম এবং ব্যাটালিয়ন আনসার-এর একটি দল। সংশ্লিষ্টরা জানান, বাজারে নিত্যপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728