মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর মহাসচিব অধ্যক্ষ স. উ. ম. আবদুস সামাদ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) সংসদীয় আসনে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী ফলাফল নিয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি দাবি করেন, উক্ত আসনের নির্বাচনী ফলাফল প্রশ্নবিদ্ধ এবং এ বিষয়ে শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম ফয়সল আহমদ পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নী জোটের আলোচিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৮৯৬ ভোট।
নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা বিরাজ করছে। এদিকে পরাজিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরীও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা অভিযোগ তুলে ধরছেন

