মোঃ রাহাদ শেখ
(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হীরালদী রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (বয়স আনুমানিক ৬৫ বছর) মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা রেল ব্রিজের নিচে বালুর মধ্যে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেল লাইন সংলগ্ন এলাকায় বালু মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

