• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চীনা জনগণ ও বিশ্ববন্ধুদের নববর্ষ উদযাপনে একত্রিত করবে সিএমজি 

     swadhinshomoy 
    16th Feb 2026 4:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র ২০২৬ সালের ‘বসন্ত উৎসব গালা’র পঞ্চম মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। সৃজনশীল অভিনয়, কৌতুক সংলাপ (ক্রসটক), নাচ-গান, অ্যাক্রোব্যাটিকস, অপেরা, মার্শাল আর্ট, নাটিকা এবং জাদুকরীর মতো বিভিন্ন পরিবেশনা এতে স্থান পায়, যা এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। গালার মূল মঞ্চ এবং চারটি শাখা মঞ্চের অনুষ্ঠানগুলো সুচারুভাবে সমন্বিত করা হয়। নববর্ষের প্রাক্কালে পারিবারিক পুনর্মিলনের আনন্দ বাড়িয়ে দিতে এবং বিশ্বজুড়ে চীনা জনগণ ও বিদেশি বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপনের সঙ্গী হতে এই ‘সাংস্কৃতিক ভোজ’ এখন পুরোপুরি প্রস্তুত।

    চারটি শাখা মঞ্চ তাদের নিজস্ব উদ্দীপনা ও অনন্য উপস্থাপনার মাধ্যমে চীনজুড়ে নববর্ষের এক প্রাণবন্ত চিত্র ফুটিয়ে তুলেছে। হেইলংচিয়াং প্রদেশের হারবিন শাখা মঞ্চে তুষার ও বরফের আবহে দর্শকরা নববর্ষের আমেজ উপভোগ করবেন। চচিয়াং প্রদেশের ই উ শাখা মঞ্চে চীনা ও বিদেশি গান-নাচের সুরেলা মিশ্রণ দেখা যাবে। আনহুই প্রদেশের হেফেই শাখা মঞ্চে হুয়াংমেই অপেরা ও ঐতিহ্যবাহী চীনা চিত্রকলার প্রদর্শনী থাকবে। আর সিছুয়ান প্রদেশের ইবিন শাখা মঞ্চে জ্বলন্ত আবেগ ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের সংমিশ্রণে অদম্য এগিয়ে যাওয়ার চেতনা প্রকাশ পাবে।

    প্রতিটি ঘর আজ আলোয় উদ্ভাসিত, আর আনন্দের গানে স্বাগত জানানো হচ্ছে নববর্ষকে। আগামী ১৬ ফেব্রুয়ারি রাত ৮টায় সিএমজি’র এই ‘স্প্রিং ফেস্টিভ্যাল গালা’ উপভোগ করতে এবং আমাদের সঙ্গে চীনা নববর্ষ উদযাপনে সবাইকে আমন্ত্রণ!

    সূত্র:লিলি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728