নীলফামারী প্রতিনিধি: মো: মোকলেছুর রহমান বাবু
নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো: নায়িরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মুবাসশিরা আমাতুল্লাহ সহ নবনির্মিত ভূমি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় বাজার পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, আধুনিক ও সেবাবান্ধব ভূমি অফিস প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও সহজে ভূমি-সংক্রান্ত সেবা পাবেন।
পরে তিনি পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়া স্থানীয় বাজার পরিদর্শনকালে তিনি বাজারের সার্বিক পরিবেশ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

