মোঃ হাফিজুর রহমান
উপজেলা প্রতিনিধি ( মধুপুর) টাঙ্গাইল
টাঙ্গাইল ১( মধুপুর ধনবাড়ি র্ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এ বিজয় মধুপুর ও ধনবাড়ি জন মানুষের এক দির্ঘদিন অপেক্ষা বিজয় অর্জন। আর এ আনন্দ প্রকাশ ,
রবিবার ১৫(ফেব্রুয়ারী ২০২৬)বিকালে মধুপুর উপজেলার সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বাবুল ও মহিষমারা ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপ্রতি দেলোয়ার হোসেন এর নেতৃত্বে হালদিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠ হতে মটর সাইকেল আনন্দ ৱ্যালী যাত্রা শুধু করে।
উক্ত ৱ্যালীতে উপস্তিতি ছিলেন, মহিষমারা ইউনিয়ন বিএনপির সভাপতি হাকিম খান,ছালাম খান ও ইয়াসিন মুকুল, সহ শতাধিক নেতা কর্মী, উক্ত ৱ্যালীটি কাকরাইদ বিএনপির অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা রাখেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ জাকির হোসেন সরকার,ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ রতন হায়দার।
পরে ৱ্যালীটি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব মোঃ, আনোয়ার হোসেন ও মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ৱ্যালী সমাপ্তি করেন।

