দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি’র সাদিপুর-দফাদার পাড়া এলাকায় পরকিয়ার চেষ্টা ব্যর্থ হয়ে প্রতিপক্ষের উপর গুলি চালিয়েছে লম্পট শিহাব ও তার লোকজন। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে ২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা দৌলতপুর হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসাধিন রয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদিপুর-দফাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিজানুর ও আশরাফুল ইসলাম জানান, স্থানীয় সন্ত্রাসী ও লম্পট শিহাব এলাকায় পরকিয়ার কারবার করে বেড়ায়। কিছুদিন আগে তাদের এক স্বজনের বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে মিজানুর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে ক্ষুব্ধ হয়ে লম্পট শিহাব সোমবার বেলা ২টার দিকে দফাদারপাড়া এলাকায় মিজানুরকে একা পেয়ে মারধর করেন। মিজানুরকে উদ্ধারে অন্যরা এগিয়ে আসলে শিহাবের নেতৃত্বে মানিক, দোয়েলসহ ৪-৫ জন হামলা চালায়। এ সময় শিহাবের ছোড়া গুলিতে আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম গুলিবিদ্ধসহ জাহিদুল, সিদ্দিক, মিজানুর, সুমনসহ ৭ জন আহত হয়। সেসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গুলিবিদ্ধ ৩ জনকে কুষ্টিয়ায় সদর হাসপাতালে প্রেরণ করেন। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, তিনজন গুলিবিন্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
ছবির ক্যাপশন: হাসপাতালে চিকিৎসাধীন আহতরা

