• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন 

     swadhinshomoy 
    17th Feb 2026 1:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিশ্বনাথ প্রতিনিধ আফজাল মিয়া।

    সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ২০২৬–২৭ অর্থবছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৪ সদস্যবিশিষ্ট এ কমিটিতে নাগরিক টিভির সিলেট ব্যুরো এমআর টুনু তালুকদারকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ সাকীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
    সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
    নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি রুহেল উদ্দিন (গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন (ডেসটিনি), কোষাধ্যক্ষ আব্দুস সালাম (ইনকিলাব), দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।
    এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), কামাল মুন্না (যায়যায়দিন), নবীন সোহেল (কালবেলা), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), শুকরান আহমদ রানা (সকালের সময়), মশাহিদ আলী (বার্তা২৪) ও বালাগঞ্জ বার্তা (ক্যামেরাপার্সন, এনটিভি ইউরোপ) আফজাল মিয়া।
    সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন এবং বিশ্বনাথের গণমাধ্যমকর্মীদের ঐক্য সুদৃঢ় করতে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নতুন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728