• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্যামনগরে সাগরগামী জেলেদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে উপকরণ বিতরণ 

     swadhinshomoy 
    17th Feb 2026 2:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সাগরগামী জেলেদের দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নিরাপদ মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে সুন্দরবন কোয়ালিশন এর উদ্যোগে এবং যুব ভিত্তিক সংগঠন সিডিও এর বাস্তবায়নে শ্যামনগর উপজেলার জেলেদের মাঝে গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার উক্ত উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে ছিল জরুরি বার্তা পাওয়ার জন্য রেডিও, জীবন রক্ষাকারী বয়া এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার লাইট/সোলার সিস্টেম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব এস এম দেলোয়ার হোসেন, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিডিও’র সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, ফিল্ড অর্গানাইজার আফজালুর রহমান, শিরিন সীমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে প্রতিনিধিরা। উপকূলীয় এলাকা শ্যামনগরের অধিকাংশ জেলে জীবিকার তাগিদে গভীর সাগরে মাছ ধরতে যান। হঠাৎ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা বৈরী আবহাওয়ার কারণে তারা প্রায়ই ঝুঁকির মুখে পড়েন। সময়মতো আবহাওয়ার সতর্কবার্তা না পাওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব অনেক সময় প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা বিবেচনায় রেখে জেলেদের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগে প্রাণহানি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে জেলেদের নিয়মিত আবহাওয়ার খবর নেওয়া, নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।এই উদ্যোগ শুধু উপকরণ বিতরণ নয়; বরং এটি জেলেদের মধ্যে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার একটি প্রচেষ্টা। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় টেকসই জীবিকা ও দুর্যোগ সহনশীল সমাজ গঠনে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728