শরিফ মিয়া স্টাফ রিপোর্টার।৷
জামালপুর জেলার ইসলামপুর পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের ফকির বাড়ির সন্তান মোরাদুজ্জামান মোরাদ বর্তমানে একজন দক্ষ সংগঠক, অভিজ্ঞ সাংবাদিক ও জনসেবায় নিবেদিত ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিনের পেশাগত সততা, সাংগঠনিক দক্ষতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পৌরবাসীর আস্থা অর্জন করেছেন।
১৯৯২ সালে সাংবাদিকতা পেশায় আত্মপ্রকাশ করেন তিনি। দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজ করে অর্জন করেছেন অভিজ্ঞতা ও সুনাম। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে টানা দুই মেয়াদে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাস্থ্যসেবায়ও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। জামালপুর দেওয়ানপাড়া মোড়ে পার্টনারশিপের ভিত্তিতে প্রতিষ্ঠিত ‘জামালপুর এপোলো হাসপাতাল’-এর মাধ্যমে তিনি স্থানীয় জনগণের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করতে উদ্যোগী ভূমিকা রাখেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র রোগীদের সহায়তায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী। উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অঙ্গনেও তিনি সক্রিয়। স্থানীয় মসজিদ কমিটির সভাপতি এবং ঈদগাঁ মাঠ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পৌর শহরের বিভিন্ন মহলে তাঁর নেতৃত্বগুণের প্রশংসা শোনা যাচ্ছে। নাগরিকদের একটি বড় অংশ আগামী দিনে তাঁকে ইসলামপুর পৌরসভার মেয়র পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে মোরাদুজ্জামান মোরাদ বলেন, পৌরবাসীর ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। তারা যদি আমাকে চান, তাহলে আমি সেবক হিসেবে তাদের পাশে থেকে কাজ করতে প্রস্তুত।
এখন দেখার বিষয়, ইসলামপুর পৌরসভায় নতুন নেতৃত্বের সূচনা হয় কি না সে সিদ্ধান্ত নির্ভর করছে সময় ও জনগণের ওপর।

