• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুজিব ও হাসিনার ছবি: তোলপাড় 

     swadhinshomoy 
    18th Feb 2026 1:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    যশোর শহরের গাড়িখানা এলাকায় কার্যক্র্র্র্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ব্যানার টাঙিয়ে রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। পরে বিষয়টি নজরে এলে প্রশাসনের উদ্যোগে ব্যানারটি অপসারণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের অংশে হঠাৎ একটি ব্যানার দেখতে পান তারা। ব্যানারে শেখ মুজিবুর রহমানের পাশে শেখ হাসিনার ছবি ছিল। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যানারটি নামিয়ে ফেলে।

    এলাকাবাসী আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর গত ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের কার্যালয়টি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে ভবনের প্রবেশপথ ইটের প্রাচীর তুলে বন্ধ করে দেওয়া হয়। এমন অবস্থায় কে বা কারা কীভাবে ব্যানারটি টাঙিয়েছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও আলোচনা তৈরি হয়েছে।

    এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728