• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জেলা পুলিশ নীলফামারীর মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    18th Feb 2026 2:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারি প্রতিনিধ, মোঃ মোকলেছূর রহমান (বাবু)
    আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ) সকাল ১০.০০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
    সভায় বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় উপস্থিত সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়সমূহ মনোযোগসহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত সমস্যাসমূহ যথাযথভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এসময় তিনি সকলকে শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
    পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ অফিস, নীলফামারীর কনফারেন্স রুমে জানুয়ারি/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলা, ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
    উক্ত সভাসমূহে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728