• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীপুরে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    18th Feb 2026 2:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

    মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদউদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, শিক্ষা অফিসার আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি, আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস আক্তার, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু, শ্রীকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুনসহ অন্যরা।
    সভায় মহান ভাষা আন্দোলন বিষয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার জন্য ক, খ গ, ঘ – গ্রুপে বিভক্ত করা হয় । সেইসঙ্গে যথাযোগ্য মর্যাদায় শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গৃহিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728