নওগাঁ জেলা প্রতিনিধি,
মোঃ মাহফুজুল ইসলাম
দৈনিক স্বাধীন সময়।
নওগাঁর বদলগাছী থানার, পারসোমবারী বাজারে, বেগুনজোয়ার দ্বী- মুখী উচ্চ বিদ্যালয়ে আজ ১৮/০২/২০২৬ ইং এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, দুইদিন আগে এক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মাসেন্জারে প্রেমের প্রস্তাব দেয় স্কুলের পিয়ন মোঃ সৈকত হোসেন।একটি নয় একে একে কয়েকটি মেয়ে শিক্ষার্থীর সাথে এই ঘটনা ঘটায় পিয়ন মোঃ সৈকত হোসেন। আরও জানা যায় তিন মাস আগে একই ঘটনা ঘটায় এই স্কুলের হেডমাস্টার। পরে নদী সাঁতরিয়ে জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। আজ ১৮/০২/২০২৬ইং আবারও মোঃ সৈকত হোসেন একই ঘটনা ঘটায়। ফলে স্কুলে উপস্থিত হওয়ায় স্কুলের ছাত্রজনতার হাতে মারধরের শিকার হন তিনি। কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা নির্বাহী অফিসার, জনাব ইসরাত জাহান ছনি ও অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান। উপজেলা নির্বাহী অফিসার জানায়, পিয়ন মোঃ সৈকত হোসেন কে বহিষ্কার করা হয়। অবিভাবকরা জানায় একই স্কুলে বার বার একই ঘটনা ঘটলে আমাদের ছেলে-মেয়েদের আমরা কিভাবে পড়াশোনা করাবো। আরও জানায় এই স্কুলের সকল শিক্ষকদেরকে অন্য কোথাও ট্রান্সফার করে নতুন শিক্ষক নিয়োগ না করলে নিরাপদ ও সু-শিক্ষা গ্রহণ করতে পারবে না শিক্ষার্থীরা। আর এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও খারাপ কিছু ঘটতে পারে বলে আশা করেন এলাকাবাসীসহ অবিভাবকবৃন্দ। তাই বিষয়টি প্রশাসনকে গুরুত্বপূর্ণভাবে দেখার আহব্বান জানায় তারা। আর ভবিষ্যতে এরকম নোংরামি কাজ যেনো কেউ না করতে পারে এ বিষয়ে আইনের কঠোর থেকে কঠোরতম ভূমিকা পালন করতে আহ্বান জানান এলাকাবাসী ও শিক্ষার্থীবৃন্দ।

