• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হলেন মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী 

     swadhinshomoy 
    18th Feb 2026 2:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    শফিকুল ইসলাম সোহেল
    শরীয়তপুর

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
    প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে তার একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
    জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন।
    মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার মন্ত্রিসভার ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।
    মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দারুলআমান ইউনিয়নে।
    পিতার নাম এ,কে,এম মতিউর রহমান, মায়ের নাম রাজিয়া বেগম,দুই ভাই এবং এক বোন।তিনি প্রথমে নগর ভবনে চিপ ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728