নীলফামারী প্রতিনিধি, মোঃ মোকলেছুর রহমান বাবু
নীলফামারী, ১৮ ফেব্রুয়ারি (বুধবার):
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ র্যালি বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গাস্থ জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া, এবং ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম বলেন,
“মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যা রমজানের ভাবগাম্ভীর্যের সঙ্গে সাংঘর্ষিক।”
পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।

