• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিমলায় দোয়া মাহফিল 

     swadhinshomoy 
    19th Feb 2026 1:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো:জুয়েল রানা
    ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজনটি ছিল শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক ডা. মোঃ হালিমুর রহমান হাবিব এবং সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুলজামান তুষার।

    এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের তাঁতী দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি এবং আগামীর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    বক্তারা বলেন, দীর্ঘ ৪৬ বছরের পথচলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

    অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728