• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৭ ভিসা প্রতারক ও অনলাইন জুয়ারী গ্রেফতার 

     swadhinshomoy 
    02nd Mar 2026 12:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি : মোঃ মোকলেছুর রহমান বাবু
    নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ০৭ জন ভিসা প্রতারক ও অনলাইন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
    গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে মাননীয় পুলিশ সুপার, নীলফামারীর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানাধীন টেঙ্গনমারী বাজারে অভিযান পরিচালনা করে।
    অভিযানকালে মোঃ কালাম হোসেনের চায়ের দোকান থেকে নিম্নোক্ত ৭ জনকে আটক করা হয়:
    ১️ শাহ মোহাম্মদ বুলেট (২৫)
    ২️ মোঃ আদর আলী (২৪)
    ৩️ মোঃ হাসান আল ফিরোজ (ছোটন) (২৪)
    ৪️ মোঃ মনিরুজ্জামান সজীব (২৫)
    ৫️ মোঃ রাকিবুল হাসান লাবিব (১৯)
    ৬️ মোঃ সিরাজ উদ্দিন (২৩)
    ৭ মোঃ আহসান হাবিব (হাসান) (২৪)
    তল্লাশীকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়ঃ
    ১১টি এন্ড্রয়েড মোবাইল ফোন
    ০৩টি রেজিস্ট্রেশনবিহীন SUZUKI Gixxer FI ABS SF মোটরসাইকেল
    উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে দেখা যায়, সেগুলোতে অনলাইন ভিসা প্রতারণা, অনলাইন ক্যাসিনো খেলা ও বিভিন্ন বেটিং অ্যাপস চালু অবস্থায় ছিল। এছাড়াও গুগল ক্রোম হিস্টোরিতে প্রতারণামূলক কার্যক্রমের তথ্য পাওয়া যায়।
    উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031