• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সততা,স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে-ঃ সৈয়দ ফয়সল 

     swadhinshomoy 
    02nd Mar 2026 12:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ . ফয়সল বলেন, জনগণ বহু আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাদের ভোট দিয়ে আমাদের কে নির্বাচিত করেছেন,আমার লক্ষ্য- তাদের সেবা করা। জনগণের আস্থার প্রতিদান দিতে হলে সততা, স্বচ্ছতা
    ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে।
    জনগণের বিশ্বাস ও আস্থা কোনভাবেই নষ্ট হয় এমন কাজ যাতে না হয় সে দিকে লক্ষ্য- রেখে কর্ম ক্ষমতা বৃদ্ধি করতে চাই। তাই জনপ্রতিনিধি হিসেবে নিজেদের সত্যিকার অর্থে জনসেবক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবেন বলে বিশ্বাস করি।
    রোববার ( ১ মার্চ) সকালে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। অনুষ্ঠানে চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    সাংসদ ফয়সল বলেন, “আমি সারা জীবন সততার ওপর ভর করে চলেছি। কেউ আমার জন্য কোনো উপঢৌকন বা উপহার নিয়ে আসবেন না। আমি এসব পছন্দ করি না। আমরা সবাই পরকালের চিন্তা করি। দুনিয়া ক্ষণস্থায়ী, তাই মানুষের কল্যাণে ভালো কাজ করে যেতে হবে।” তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যেন জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং এমন প্রকল্প প্রস্তাব করা হয়, যা সরাসরি জনগণের উপকারে আসে।
    তিনি দাবি করেন, বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যেমন জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তেমনি তার আদর্শ অনুসরণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন ও জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছেন।
    সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে চুনারুঘাটকে একটি সুন্দর, আধুনিক ও সুশৃংঙ্খল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”
    সভায় উপস্থিত কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা চান এবং সকল মিলে মিশে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন।
    সাংসদ ফয়সল সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031