• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগার মান্দায় ছাত্রদল সভাপতি আব্দুর হান্নান দখল নিলো আশ্রয় প্রকল্পের ঘর 

     swadhinshomoy 
    02nd Mar 2026 12:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জালাল হোসেন
    মান্দা উপজেলা প্রতিনিধ
    নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের একটি ঘর তালা ভেঙে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে। শনিবার দুপুরে ইউনিয়নের তেলিপাড়া মৌজায় এ ঘটনা ঘটে।
    অভিযোগের তীর জাতীয়তাবাদী ছাত্রদল তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হান্নানের দিকে। তিনি তেলিপাড়া গ্রামের গাজীমুদ্দীনের ছেলে।
    স্থানীয় বাসিন্দা দুলালী রানী জানান, দখল করা ঘরটিতে গোসাইপুর গ্রামের আবুল কালাম নামে এক ব্যক্তি বসবাস করতেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় উপজেলা প্রশাসন ঘরটি তালাবদ্ধ করে রাখে। শনিবার দুপুরে আব্দুল হান্নান তালা ভেঙে ঘরটি দখল করে নেন বলে অভিযোগ করেন তিনি।
    একই এলাকার সোহরাব হোসেন কারিগর বলেন, তিনি ভূমিহীন ব্যক্তি হিসেবে ঘর বরাদ্দের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে ঘরটি তালা ভেঙে দখল করা হয়েছে।
    অভিযোগের বিষয়ে আব্দুল হান্নান বলেন, ঘরটি খালি অবস্থায় পড়ে ছিল। তাই তিনি সেটি দখল করে নিয়েছেন। এটি সঠিক হয়েছে কি না বলতে পারছি না।
    এ বিষয়ে মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
    ঘটনার বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031