swadhinshomoy
11th Mar 2026 12:02 pm | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
সতের বছর স্বাধীন বাংলা হায়ানার খেল গিলে
গুজবে কেউ কান দিয়ো না কান নিয়ে গিয়েছে চিলে।।
কানের জায়গায় কান রয়েছে দিল্লি গেছে স্বাধীন
পাক ব্রিটিশ সবাই গেল রইলো দিল্লির অধীন।।
জাতির মাঝে বিভক্তি এক সুরে কেউ গায় না গান
আবু সাঈদ মীর মুগ্ধরা দেশের জন্য দিল প্রান।।
লাখ জনতার রক্তে ভেজা রাজ পথের সব অলিগলি
মায়েরা তার বুকের মানিক হাসিমুখে দিল বলি।।
শকুনের দল দেশ ছেড়েছে ছাড়েনি রক্তের নেশা
গন হত্যা জুলুম নির্যাতন শকুন হায়ানার পেশা।।
মানুষের মাঝে ঘুরে ফিরে অমানুষের দল
স্বাধীন দেশটা ঘিরে ছিল অমানুষে বল।।
রক্তের নেশা শেষ করেছে পালাইছে দেশ ছেড়ে
আবার হায়ানা উঠেছে জেগে নিয়েছে অধিকার কেড়ে।।
আরেক জুলাই চাই না হোক নিজের একটা দেশ
মা মাটির কসম দিলাম করব আমরা দালাল শেষ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

