• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের নতুন কার্যকরী কমিটি গঠন 

     swadhinshomoy 
    14th Mar 2026 12:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নে সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘ-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

    আজ ১৩ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

    নবগঠিত এই কমিটিতে জয়নাল আবেদিন দুখু-কে সভাপতি এবং সাখাওয়াত আল হুসাইনী-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহ আলম ভূঁইয়া (সোহাগ)। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রোকন উদ্দিন মাহমুদ এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ জাবির হোসেন।

    কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোঃ রাশেদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, শরীফুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নাজমুল হাসান হৃদয়, সুমন হোসেন ও সাদ্দাম হোসেন। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মাসুম বিল্লাহ এবং প্রচার সম্পাদক হিসেবে নিজাম উদ্দিন মনোনীত হয়েছেন।

    মূল কমিটির পাশাপাশি সংগঠনের প্রবাসী কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রবাসী পরিষদ গঠন করা হয়েছে। এতে মোঃ আবু দাউদ-কে সভাপতি এবং সৈয়্যদ সোলেমান সোহাগ-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই আদ্রা ইউনিয়নে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, আগামীতে তারা এলাকার শিক্ষা, সংস্কৃতি এবং আর্তমানবতার সেবায় একতাবদ্ধ হয়ে কাজ করবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031