• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নিউজ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে ফারজানা রিসাইক্লিন কারখানায় ১ লক্ষ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    16th Mar 2026 11:59 am  |  অনলাইন সংস্করণ Print

    আদমদিঘী বগুড়া প্রতিনিধি-
    বগুড়া জেলার আদমদিঘী উপজেলায় প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই পরিত্যক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছিল ফারজানা রিসাইক্লিন ফাক্টরী। দীর্ঘ কয়েক বৎসর যাবৎ নিয়মনীতি তোয়াক্কা না করেই কার্যক্রম পরিচালনা করছে এই ফাক্টরী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে দুই বার অভিযান পরিচালনা করা হয়েছিল এবং ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। তার পরেও ঘন বসতিপন্য আবাসিক এলাকায় এমন কার্যক্রম পরিচালনা করায় ক্ষিপ্ত ছিল এলাকাবাসী।

    এ বিষয়ে (১৪ মার্চ ২৬) বিভিন্ন জাতীয় অনলাইন প্রত্রিকায় নিউজ প্রকাশ হলে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নজরে আসে বিষয়টি (১৫ মার্চ২৬) তার দিক নির্দেশনায় আদমদিঘী উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা ও বগুড়া পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মাহমুদুল হাসানের উপস্থিতিতে কারখানায় অভিযান পরিচালনা করা হয়। ১ লক্ষ টাকা জরিমানা ও পরিবেশের ছাড়পত্র ছারা কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করা হয়। কারখানা সংস্থার করে প্রয়োজনীয় কাগজ পত্র-সহ পরিবেশ অধিদপ্তরের যোগাযোগ করতে বলা হয়।

    এ বিষয়ে আদমদিঘী উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা বলেন, অদ্য (১৫ মার্চ২৬) তারিখে আদমদীঘি উপজেলাধীন সান্তাহার পৌরসভার বশিপুর এলাকায় ফারজানা রিসাইকেল কারখানায় এয়ার ট্রিটমেন্ট প্লান্ট চালু না থাকার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযোগের সত্যতা থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(গ) ধারা ভঙ্গে ১৫(১) এর ৬ নং ধারায় ১০০০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য এয়ার ট্রিটমেন্ট প্লান্ট এবং পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031