ফারুক,উপজেলা প্রতিনিধি মনিরামপুর
মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের নেহালপুর আলোর কাফেলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ, অসহায় এবং হতদারিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিগত ২০২২ সাল থেকে বিতারণ করে আসছে। পাশাপাশি রমজানে ইফতারেরও আযোজন করে থাকেন।তারই ধারাবাহিকতায় ১৫ মার্চ রবিবার কালিবাড়ির গাজীপাড়া দেশারী ক্লাবের সামনে অস্থায়ী কার্যালয়ে আলোর কাফেলা সমাজ কল্যান সংস্থার উদোগ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে ১৫০ জন হতদরিদ্র পুরুষ ও মহিলাদের মাঝে ঈদ সমগ্রী বিতারণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইয়াছিন আরাফাত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সাইফ ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। আলোর কাফেলা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান আঃ হান্নান,এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেহালপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবু তালহা। হাফেজ মোঃ কামরুজ্জামান (লিটন), আ,স,ম উবাইদুল্লাহ, মোঃ মুস্তাফিজুর রহমান, সহ এলাকার অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন শামিম পারভেজ।উক্ত ঈদ সামগ্রী পেয়ে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করে আলোর কাফেলা সমাজ কল্যান সংস্থার সমৃদ্ধি কামনা করেন।

