মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার চরগোয়ালপাড়া শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী দাখিল (প্রস্তাবিত) মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার
সভাপতি শেখ মো. আব্দুল্লাহের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ইনছান আলী, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মিরান্নাহার, সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন দিলু, সহ-সম্পাদক মো. সাথী খাতুন, প্রচার সম্পাদক মো. রেজোয়া বিশ্বাস, মাদ্রাসার সুপার রাফেজা প্রমুখ।

