• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টঙ্গীবাড়িতে এনসিপির ইফতার মাহফিল,সম্প্রীতি ও ন্যায়ের সমাজ গঠনের আহ্বান 

     swadhinshomoy 
    16th Mar 2026 2:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও সাংবাদিক মহলের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে টঙ্গীবাড়ি উপজেলা অডিটরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা শাখার মুখ্য সমন্বয়ক মাজেদুল ইসলাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সোহাগ,ফারজানা আক্তার, আনিসুর রহমান শামীম,সেলিম আহমেদ,গাজী আব্দুল আলিম,ইসতিয়াক আহমেদ,আলী নেওয়াজ ও মোরসালিনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

    এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী,বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি,সংযম,সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহিমান্বিত মাস।

    বক্তারা সমাজে শান্তি,সম্প্রীতি ও ন্যায়ের পরিবেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ওস্থিতিশীলতার জন্য পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনা শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

    পরবর্তীতে উপস্থিত অতিথি,রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করা হয়।ইফতার মাহফিলে টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক কর্মী,সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি এলাকায় সৌহার্দ্য,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031