• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত 

     swadhinshomoy 
    25th Mar 2026 1:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার তজুমদ্দিন ,(ভোলা)।।
    ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম।

    তজুমদ্দিন পল্লি দারিদ্র্য বিমোচন অফিসার মনোরঞ্জনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু,তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম কবির, তজুমদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহাবুদ্দিন মাস্টার, কমান্ডার সরোয়ার আলম, এডভোকেট বাংলাদেশ সুপ্রিমকোর্ট খালিদ মোহাম্মদ মিরাজ হোসেন,
    তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত ইনচার্জ সুশান্ত দাস,তজুমদ্দিন প্রেসক্লাবে সভাপতি সাইদুল হক মুরাদ, তজুমদ্দিন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক,

    আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করেন এবং গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

    সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031