• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মেটাকে বড় অঙ্কের জরিমানা 

     swadhinshomoy 
    25th Mar 2026 3:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক | ২৫ মার্চ ২০২৬

    ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে বড় অঙ্কের জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি জুরি রায়ে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে বিশেষ করে শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে মেটা। এমনকি এসব প্ল্যাটফর্মে শিশু যৌন শোষণের সুযোগ তৈরি হয়েছে বলেও অভিযোগ উঠে।

    ছয় সপ্তাহের শুনানি শেষে জুরি সিদ্ধান্ত দেয় যে, মেটা নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। আদালতের তথ্যমতে, প্রতিষ্ঠানটি মোট ৭৫ হাজার বার আইন ভঙ্গ করেছে এবং প্রতিটি ক্ষেত্রে ৫ হাজার ডলার করে জরিমানা নির্ধারণ করা হয়েছে।

    মামলাটি করেন নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ। রায়ের পর তিনি একে শিশু ও পরিবারের জন্য “ঐতিহাসিক জয়” হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “কোনো কোম্পানি আইনের ঊর্ধ্বে নয়—এই বার্তাই স্পষ্ট হয়েছে।”
    তবে এই রায়ের সঙ্গে একমত নয় মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তাদের দাবি, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত কাজ করছে এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণ একটি জটিল প্রক্রিয়া।

    মামলার সূত্রপাত হয় ২০২৩ সালের একটি গোপন তদন্ত থেকে। সেখানে দেখা যায়, ১৪ বছরের কম বয়সী ব্যবহারকারীর পরিচয়ে অ্যাকাউন্ট খুললে অনাকাঙ্ক্ষিত যৌন বার্তা ও প্রাপ্তবয়স্কদের যোগাযোগের সম্মুখীন হতে হচ্ছে।

    বিশ্লেষকদের মতে, এই রায় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ আরও বাড়াবে, বিশেষ করে শিশুদের অনলাইন নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031