মো: জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার, নীলফামারী জেলা বিএনপির সদস্য ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম রাব্বানী প্রধান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন,ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মো :জাহাঙ্গীর আলম ডিয়ার স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত ভয়াবহ গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এদিন নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের দিবস পালনের গুরুত্ব অপরিসীম। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন

