• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অষ্টগ্রামে এমপি অ্যাডভোকেট ফজলুর রহমানের সঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    26th Mar 2026 12:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ আর সুমন, (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
    কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় (২৫ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ(৪) আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী উম্মে কুলসুম রেখা,সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা (ইউএন) অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (অসি) শোয়েব খান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

    এছাড়াও অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুও সভায় উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন।

    সভার শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি,হাসপাতালের উন্নয়নে (৫০শয্যা) হাসপাতালটি ১০০ শয্যায় করবেন ও নৌঅ্যাম্বুলেন্স, অপারেশন থিয়েটারসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031