• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ফুলজোড়/করতোয়া নদীতে অষ্টমী পূণ্যস্নান, সনাতন ধর্মালম্বীদের ঢল 

     swadhinshomoy 
    26th Mar 2026 2:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাতী ফুলজোড়/করতোয়া নদীতে অনুষ্ঠিত হলো অষ্টমী পূণ্যস্নান। বুধবার (২৬ মার্চ) ভোর থেকেই স্থানীয় ও দূরদূরান্ত থেকে আগত হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ নদীর ঘাটে ভিড় করেন।

    হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস করেন, অষ্টমী তিথিতে পবিত্র নদীর পানিতে স্নান করলে পাপ মুছে যায় এবং আত্মশুদ্ধি হয়। এই উপলক্ষে নদীতীরবর্তী এলাকায় ছোট আকারের মেলা বসেছে, যেখানে মিষ্টি, খেলনা, চুড়ি, প্রসাধনীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান রয়েছে। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।

    স্থানীয় হিন্দু বাসিন্দারা জানান, “এটি আমাদের জন্য ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। সবাই নদীতে স্নান করে পূজা-অর্চনা করেন।”

    মেলায় অংশ নেওয়া পুণ্যার্থীদের একজন বলেন, “পরিবার নিয়ে এখানে এসে সবাইকে একসাথে দেখলে আনন্দ লাগে।”

    স্থানীয় স্বেচ্ছাসেবকরা নদীতে স্নানরতদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসনও জনসমাগমের সময় শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে নজর রেখেছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “নিরাপদ স্নান ও শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি।”

    রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আহসানুজ্জামান জানান, “পুলিশকর্মীরা মাঠে দায়িত্ব পালন করেছে, কোনো দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031