শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে ঢাকার দোহার উপজেলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরের প্রথম প্রহরে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ঢল নামে।
দিবসের সূচনালগ্নে উপজেলা পরিষদের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাসফিক সিবগাত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি), দোহার, আবু বক্কর সিদ্দিক, অফিসার ইনচার্জ (ওসি), দোহার থানা, ডা. শামীম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজু আলম, উপজেলা প্রকৌশলী, মো. আব্দুস সাত্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হাতে ফুল ও জাতীয় পতাকা নিয়ে শহিদদের স্মরণে সমবেত হন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইউএনও মাঈদুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “স্বাধীনতার এই চেতনাকে ধারণ করে আমাদের একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা

